শিবচরে শুভসংঘের উদ্যোগে নগদ টাকা ও হুইলচেয়ার বিতরণ

শিবচরে শুভসংঘের উদ্যোগে নগদ টাকা ও হুইলচেয়ার বিতরণ

মাদারীপুরের শিবচরে বসুন্ধরা শুভসংঘ শাখার বন্ধুদের নিয়ে একজন শারীরিক অসুস্থ ও অসহায় এক শিশুকে নগদ টাকা ও হুইলচেয়ার উপহার দিয়েছেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু।

শনিবার (২৭ সেপ্টম্বর) বেলা ১১ টার দিকে বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার উদ্যোগে পাঁচ্চর ইউনিয়নের হাজীপুর এলাকার বাসিন্দা মো. এনায়েত মোল্লার ছেলে (১০) শারীরিক অসুস্থ কাউসারকে এ হুইলচেয়ার দেওয়া হয়।

জানা গেছে, জন্মের তিন মাস পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে একটি পা হারায় কাউসার। এরপর থেকে কিডনি ও লিভারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছে শিশুটি। এমন সংবাদে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর পক্ষে তার ছোট ভাই সাদাত হোসেন সিদ্দিকী নগদ টাকা ও হুইলচেয়ার উপহার দেন।  

হুইলচেয়ার পেয়ে খুশি কাউসার ও তার পরিবার। তারা বলেন, লাভলু ভাই ও বসুন্ধরা শুভসংঘের কাছে আমরা কৃতজ্ঞ।

অসুস্থ কাউসারের বাবা এনায়েত মোল্লা বলেন, এই হুইলচেয়ারটি আমার ছেলের জন্য ভীষণ প্রয়োজন ছিল। এটি পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। ভ্যান চালিয়ে তিন ছেলে-মেয়ে নিয়ে কষ্টে দিন কাটাই। এখন হুইলচেয়ারের মাধ্যমে আমার ছেলে চলাফেরা করতে পারবে। আমি সবার জন্য দোয়া করি- আল্লাহ যেন সবার ওপর রহমত নাজিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার উপদেষ্টা আবুল খায়ের খান, সভাপতি এখলাছ উদ্দিন চুন্নু, সহ সভাপতি ইমতিয়াজ আহমেদ, জাহিদুল ইসলাম, সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এস এম দেলোয়ার হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক ইশরাকুর রহমান, গোলাম মাওলা, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন লাভলু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরফিন মোহাম্মদ সজিবসহ স্থানীয়রা।

বসুন্ধরা শুভসংঘের শিবচর শাখার সভাপতি এখলাছ উদ্দিন চুন্নু বলেন, টাকার অভাবে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটছে শিশুটির। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে লাভলু ভাইয়ের সহযোগিতায় কিছু নগদ টাকা ও একটি হুইলচেয়ার দিয়েছি এতে তারা অনেক খুশি। বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখা কাজ করে যাবে ইনশাআল্লাহ।

আরএ

Comments

0 total

Be the first to comment.

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin