সিদ্ধেশ্বরী-কাকরাইলে ফাঁড়ি ভবন উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

সিদ্ধেশ্বরী-কাকরাইলে ফাঁড়ি ভবন উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

রাজধানীর সিদ্ধেশ্বরী ও কাকরাইলে ফাঁড়ি ভবন উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে নবনির্মিত এই দুটি ফাঁড়ি ভবন আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার নতুন ভবনগুলোর ব্যারাক ও অন্যান্য সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি আশা প্রকাশ করেন, এই ফাঁড়ি ভবনগুলো এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস.এন. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিল্লুর রহমানসহ ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমএমআই/এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin