সিদ্ধেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার 

সিদ্ধেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার 

ঢাকা: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।  

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী মন্দির পরিদর্শন করেন তিনি।

উপস্থিত সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

তিনি আরও বলেন, বিজয়া দশমীতে বিসর্জন শোভাযাত্রা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সুন্দরভাবে শেষ হবে। এজন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এজেডএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin