সিডনিতে বন্দুকধারীর হামলায় বহু মানুষ আহত

সিডনিতে বন্দুকধারীর হামলায় বহু মানুষ আহত

সিডনিতে এক বন্দুকধারীর হামলায় বহু মানুষ আহত হয়েছে। এই ঘটনায় সোমবার (৬ অক্টোবর) ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি সিডনির একটি ব্যস্ত রাস্তায় প্রায় ৫০ বার গুলি চালিয়েছে। এতে এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে। খবর এএফপির।

স্থানীয় সময় রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের ইনার ওয়েস্টে পুলিশের কাছে ফোনকল আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত বন্দুকধারী তার বাড়ি থেকে রাস্তায় থাকা গাড়ি এবং পুলিশের দিকে এলোমেলোভাবে গুলি চালায়।

পুলিশের একটি বিশাল টিম পুরো এলাকা ঘিরে ফেলে এবং রাস্তা অবরুদ্ধ করে। পরবর্তীতে বন্দুকধারীকে গ্রেফতার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রাইফেল জব্দ করেছে।

জো আজার নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, রাস্তার ওপারে কাজ করার সময় তিনি শুনতে পান যে জানালায় আতশবাজি বা পাথর ছোঁড়া হচ্ছে।

দ্য সিডনি মর্নিং হেরাল্ড সংবাদমাধ্যমকে আজার বলেন, মনে হলো কোনো ব্যক্তির গাড়ির কাচ উড়ে গেল এবং তারপর বাস স্টপের কাচ ভেঙে গেল। তিনি বলেন, সবকিছু এত দ্রুত ঘটে গেল, তাই আমি বুঝতে পারছিলাম না কী হচ্ছে।

অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেফতারের সময় তার চোখের চারপাশের অংশে সামান্য আঘাতের চিহ্ন থাকায় তাকে হাসপাতাল নেওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

টিটিএন

Comments

0 total

Be the first to comment.

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি Jagonews | আন্তর্জাতিক

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি

নেপালে হাসপাতালে গিয়ে ‘জেন জি’ আন্দোলনে আহতদের খোঁজখবর নিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারে...

Sep 13, 2025

More from this User

View all posts by admin