সিএমপি কারাতে ক্লাবে বেল্ট প্রদান অনুষ্ঠান

সিএমপি কারাতে ক্লাবে বেল্ট প্রদান অনুষ্ঠান

চট্টগ্রাম: ‘পিতা-মাতা অনেক কষ্ট করে তোমাদের সফলতার জন্য। তাই অভিভাবকদের কথা শুনতে হবে, মানতে হবে।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কারাতে ইভেন্টভিত্তিক ক্রীড়া ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন অনুমোদিত কারাতে সংগঠন সিএমপি কারাতে ক্লাবের ছাত্র-ছাত্রীদের বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান এসব কথা বলেন।  

শনিবার (২০ সেপ্টেম্বর) দামপাড়া পুলিশ লাইন ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে বেল্ট প্রদান অনুষ্ঠানে বিশেষ  অতিথি ছিলেন ওয়ার্ল্ড ও এশিয়ান কারাতে ফেডারেশনের বিচারক মোছাম্মৎ লতা পারভীন।  

কৃতি ছাত্র-ছাত্রীদের বেল্ট পরিয়ে দেন সিএমপি কারাতে ক্লাবের চিফ কোচ শিহান কাউসার আহমেদ। অনুষ্ঠানে ৭৩ জন সফল কারাতে ছাত্র-ছাত্রীকে নতুন গ্রেডের বেল্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কৃতি ছাত্র-ছাত্রীদের কারাতে প্রদর্শনী উপস্থিত শতাধিক অভিভাবক ও দর্শকরা উপভোগ করেন।

এসি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin