সিজিপিওয়াই কবরস্থান ও মসজিদ রক্ষায় রেলকর্মীদের আল্টিমেটাম

সিজিপিওয়াই কবরস্থান ও মসজিদ রক্ষায় রেলকর্মীদের আল্টিমেটাম

চট্টগ্রাম: হালিশহর সিজিপিওয়াই এলাকায় রেলওয়ের কবরস্থান, মসজিদ, শতবর্ষী মাজার ও জলাশয় রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী।  

সোমবার (৬ অক্টোবর) সকালে বন্দর হালিশহর রেলওয়ে ট্রেনিং একাডেমির সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে আন্দোলনকারীরা বৃহস্পতিবার পর্যন্র আল্টিমেটাম দিয়ে ঘোষণা দেন—এই সময়ের মধ্যে কবরস্থান, মসজিদ ও মাজার সংরক্ষণের লিখিত আদেশ না এলে রেলের পূর্বাঞ্চল অফিস ঘেরাও করা হবে। প্রয়োজনে সারাদেশের সব রেল অফিসে কর্মবিরতি ও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা অভিযোগ করেন, রেলওয়ের ২১ দশমিক ২৯ একর জমি বিতর্কিত একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণের জন্য লিজ দেওয়া হয়েছে। অথচ এই জমির মধ্যে রয়েছে ৩২ বছরের পুরনো রেলওয়ে সিজিপিওয়াই কবরস্থান, যেখানে ৪৫০টির বেশি কবর, একটি মসজিদ, শতবর্ষী হযরত কুতুব বিল্লাহ শাহ (রহ.)-এর মাজার ও তিনটি জলাশয় রয়েছে। বিএস জরিপ অনুযায়ী কবরস্থানের আয়তন প্রায় পাঁচ একর বলে দাবি করেন বক্তারা।

রেল জানিয়েছে দাবির মুখে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (চট্টগ্রাম)-কে। সদস্য হিসেবে রয়েছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা (চট্টগ্রাম) এবং বিভাগীয় প্রকৌশলী-৩ (চট্টগ্রাম)।

কমিটিকে অতি স্বল্প সময়ে সরেজমিন পরিদর্শন শেষে মসজিদ ও কবরস্থানের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin