শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি সাত কলেজে শিক্ষার্থীদের

শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি সাত কলেজে শিক্ষার্থীদের

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’এর খসড়া দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার পর শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। পরে অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীরা সেখানে স্লোগান দিতে থাকে ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা চলবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না’। নারী শিক্ষার্থীরাও এ আন্দোলনে অংশ নিয়েছেন।

অবস্থান কর্মসূচির কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা যাতে সচিবালয়ের দিকে অগ্রসর হতে না পারেন, সেজন্য পুলিশ ওই অংশে ব্যারিকেড বসিয়েছে।

jwARI.fetch( $( "#ari-image-jw68eca0ffcdf97" ) );

শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিসান আহমেদ বলেন, ‘সরকার আমাদের সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দিলেও এখনও অধ্যাদেশ জারি করেনি। আমরা অনতিবিলম্বে “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫” অধ্যাদেশ জারির দাবি জানাচ্ছি। আজই যদি তা না হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

চলতি বছরের মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে আলাদা করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। সাত কলেজ গলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

jwARI.fetch( $( "#ari-image-jw68eca0ffcdfce" ) );

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশের খসড়া প্রস্তুত করে। মন্ত্রণালয় এই খসড়া প্রকাশের পর থেকে অধ্যাদেশের বিপক্ষে অবস্থান নেন শিক্ষার্থীরা। সোমবার (১৩ অক্টোবর) সকালে খসড়া অধ্যাদেশ দ্রুত জারি করতে পদযাত্রা কর্মসূচি হাতে নেন শিক্ষার্থীরা। জড়ো হন শিক্ষা ভবনের সামনে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin