শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম লাইফ সাপোর্ট

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম লাইফ সাপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম রবিবার (৫ অক্টোবর) রাতে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অপারেশনের প্রথম দিন স্থিতিশীল থাকলেও গতকাল বিকাল থেকেই স্যারের পরিস্থিতি খারাপ হতে থাকে। অক্সিজেন লেভেল কমতে থাকে, ফুসফুসে পানি জমার কারণে পরিস্থিতি খারাপের দিকে গেলে লাইফ সাপোর্টে দেওয়া হয়। আমরা মিরাকলের জন্য অপেক্ষা করছি। সবাই দোয়া করবেন। স্যারের স্ত্রী দেশের বাইরে রয়েছেন। তিনি আজ দেশের উদ্দেশে রওনা দেবেন।’

এর আগে শুক্রবার ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর সৈয়দ মনজুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানান, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। অস্ত্রোপচার করে দুইটা রিং পরানোর পর তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

মাজহারুল ইসলাম বলেন, ‘অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম গত শুক্রবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে গাড়িচালক একজনের সহায়তায় তাকে মোহাম্মদপুরের পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেন। খবর পেয়ে আমরা সেখানে যায়। পরে স্যারকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।’

উল্লেখ্য, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদকপ্রাপ্ত সৈয়দ মনজুরুল ইসলাম ১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা পর ২০১৮ সালে অবসর নেন সৈয়দ মনজুরুল ইসলাম। এরপর তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যোগ দেন। ২০২৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক করা হয়।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin