শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা, গ্রেফতার ২

শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা, গ্রেফতার ২

রাজধানীর ভাটারা এলাকায় সুদীপ্ত রায় (১৭) নামে এক শিক্ষার্থীকে অপহরণের পর হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ভিকটিমের লাশ এবং হত্যায় ব্যবহৃত ছুরি।গ্রেফতারকৃতরা হলেন— আব্দুল্লাহ (২২) ও জোবায়েদ দেওয়ান (২২)।বুধবার (১২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ নভেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, জগন্নাথপুর শাখার হোস্টেলে থাকা ছাত্র সুদীপ্ত কুমার রায় ঘুরতে বের হন। এ সময় তিনি ভাটারা থানাধীন এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের হাতে অপহৃত হন।পরদিন ৮ নভেম্বর রাত ২টা ৪৫ মিনিটে, ওই শিক্ষার্থীর মোবাইল ফোন ব্যবহার করে অজ্ঞাত আসামিরা তার পরিবারের কাছে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে, মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেয়। ঘটনার পর ভিকটিমের পিতা হিমাংশু কুমার রায় ১১ নভেম্বর ভাটারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।মামলার তদন্তে নেমে ভাটারা থানার একটি চৌকস টিম অপরাধের ধরন, কৌশল ও তথ্য-প্রযুক্তি বিশ্লেষণ করে ঘটনায় জড়িত দুই আসামিকে শনাক্ত করে। এরপর মঙ্গলবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন বাগানবাড়ি চৌরাস্তা এলাকা থেকে আব্দুল্লাহ ও জোবায়েদকে গ্রেফতার করা হয়। তাদের দেখানো মতে শাহ আলী থানার একটি বাসা থেকে নিহত শিক্ষার্থীর লাশ, মোবাইল ফোন এবং হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা ভিকটিমকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে নৃশংসভাবে হত্যা করেছে।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin