শিক্ষক নিয়োগ দেবে রাজউক উত্তরা মডেল কলেজ

শিক্ষক নিয়োগ দেবে রাজউক উত্তরা মডেল কলেজ

রাজউক উত্তরা মডেল কলেজে ‘প্রভাষক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে।

প্রতিষ্ঠানের নাম: রাজউক উত্তরা মডেল কলেজবিষয়ের নাম: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা (শুধুমাত্র নারী প্রার্থী আবেদন করতে পারবেন) এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্রাকটিস

পদের নাম: প্রভাষকপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছরের স্নাতক ডিগ্রী। শিক্ষাজীবনে কোনো বিভাগে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয় এবং ন্যূনতম দুইটি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। তবে শিক্ষকতায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।বেতন: ২৫,০০০ টাকা

চাকরির ধরন: অস্থায়ী/খন্ডকালীনপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: ১৪ অক্টোবর ২০২৫ তারিখ সর্বোচ্চ ৩২ বছর। তবে শিক্ষকতায় নিয়োজিত প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।কর্মস্থল: ঢাকা (উত্তরা)

আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে পারবেন। আবেদনপত্রে মোবাইল নাম্বার এবং খামের উপরে পদের নাম লিখতে হবে।

আবেদন ফি: অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ এর অনুকূলে অফেরতযোগ্য হিসেবে ৪০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষা: ১৬ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ অথবা ভাতা দেওয়া হবে না।

আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস ডটকম

এমআইএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin