শিক্ষকদের ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা, চলবে কর্মবিরতিও

শিক্ষকদের ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা, চলবে কর্মবিরতিও

২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতাসহ তিন দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী- মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ করবেন তারা। একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও শিক্ষকদের ঢাকায় অবস্থান কর্মসূচিসহ সব আন্দোলন চলবে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, আজ রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেওয়া হয়, তাহলে সচিবালয় অভিমুখে লং মার্চ ও চলমান কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চলবে।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, মন্ত্রী-উপদেষ্টাদের ছেলেমেয়েরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েন না, তাই তাদের কোনো চিন্তাও নেই। আমরা দীর্ঘদিন বঞ্চিত। এভাবে আর নয়। এবার দাবি আদায় করেই ঘরে ফিরবে শিক্ষকরা।

এএএইচ/এমকেআর/এমএস

Comments

0 total

Be the first to comment.

৪৭তম বিসিএসের প্রিলি শুরু Jagonews | শিক্ষা

৪৭তম বিসিএসের প্রিলি শুরু

চাকরিপ্রত্যাশীদের বহুল আকাঙ্ক্ষিত পরীক্ষা বিসিএস। এই পরীক্ষার মধ্য দিয়ে দেশের বহু গ্র্যাজুয়েট প্রথম...

Sep 19, 2025

More from this User

View all posts by admin