সিলেটে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারালেন ২ বাইক আরোহী

সিলেটে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারালেন ২ বাইক আরোহী

 

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে মাইক্রোবাসের (নোহা) ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  

সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর খিলপাড়া এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন চর মোহাম্মদপুর এলাকার মাসুক মিয়ার ছেলে সুফিয়ান ইসলাম নাহিদ (২০) ও দক্ষিণ সুরমা থানার মোহাম্মদপুর এলাকার শওকত আলীর ছেলে আহমেদ মোহাম্মদ সায়েম আহমেদ (১৪)।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সুফিয়ান ও সায়েম নামের দুইজন মোটরসাইকেলে করে ফেঞ্চুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীতগামী একটি মাইক্রোবাস (নোহা) তাদের ধাক্কা দিয়ে পালিয় যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।  

খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।  

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান ঘটনার এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর চালক মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে গেছে। তাকে আটক করার চেষ্টা চলছে।  

এনইউ/আরএ 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin