সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সকাল সাতটার দিকে মোগলাবাজার এলাকায় আসে। তখন ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
লাইনচ্যুত বগিগুলোর উদ্ধারে কাজ চলছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, আখাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাবে। সকাল সাড়ে ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকারী দল পৌঁছায়নি বলে তিনি জানান।