সিলেট: দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর এবার বেসরকারিভাবে ছেড়ে দিয়েছে প্রশাসন। আগামি ছয় মাসের জন্য ৩ কোটি টাকায় ইজারা দেওয়া হয়েছে।
সোমবার (০৬ অক্টোবর) রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিন মিয়া বলেন, যথাযথ নিয়ম অনুসরণ করে ইজারা দেওয়া হয়েছে।
তিনি বলেন, স্বল্প সময়ের জন্য সাদাপাথর ইজারা দেওয়া হয়েছে। দরপত্র আহ্বান করা হলে ২৭টি সিডিউল বিক্রি হয়। এরমধ্যে সিডিউল দাখিল করেছেন সাতজন। এরমধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার লিলু মিয়া ইজারা পেয়েছেন। তিনি তিন কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকার দরপত্র দিয়েছেন।