সিপিবির নতুন কমিটি: সভাপতি সাজ্জাদ জহির, সাধারণ সম্পাদক ক্বাফী রতন

সিপিবির নতুন কমিটি: সভাপতি সাজ্জাদ জহির, সাধারণ সম্পাদক ক্বাফী রতন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাজ্জাদ জহির চন্দন আর সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল্লাহ ক্বাফী রতন। আজ বুধবার সিপিবির ত্রয়োদশ কংগ্রেসে নির্বাচিত নতুন কেন্দ্রীয় কমিটির সদস্যরা এ দুজনকে নির্বাচিত করেন।

সভায় নির্বাচিত সভাপতিমণ্ডলীর অন্য সদস্যরা হলেন, মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার ও আমিনুল ফরিদ। পরবর্তীতে সিপিবির নতুন নির্বাচিত ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির প্রথম সভা রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে অনুষ্ঠিত হয়।

গত ২২ সেপ্টেম্বর সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের উদ্বোধন হয়। কংগ্রেসে প্রতিনিধিদের ভোটে কেন্দ্রীয় কমিটিতে মোট ৪৩ জনকে নির্বাচিত করা হয়। সিপিবির নতুন কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মোহাম্মদ শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, শাহীন রহমান, লক্ষ্মী চক্রবর্তী, পরেশ কর, অনিরুদ্ধ দাশ, আনোয়ার হোসেন, কাজী রুহুল আমীন, সাজেদুল হক, লুনা নূর, আবিদ হোসেন, ফজলুর রহমান, এম এম আকাশ, মৃণাল চৌধুরী, মন্টু ঘোষ, দিবালোক সিংহ, এমদাদুল হক মিল্লাতসহ আরও ১৬ জন।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin