সিপিবির সভাপতি সাজ্জাদ জহির, সম্পাদক ক্বাফী রতন

সিপিবির সভাপতি সাজ্জাদ জহির, সম্পাদক ক্বাফী রতন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল্লাহ ক্বাফী রতন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সিপিবির ত্রয়োদশ কংগ্রেসে নির্বাচিত ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির প্রথম সভা শেষে দলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে এদিন সকাল ১১টায় কেন্দ্রীয় কমিটির প্রথম সভার কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় বিকেল সোয়া ৪টায়।

কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় আট সদস্যের সভাপতিমণ্ডলী গঠন করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও এতে রয়েছেন- মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার এবং মো. আমিনুল ফরিদ।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে সমাপ্ত সিপিবির ত্রয়োদশ কংগ্রেসে প্রতিনিধিদের ভোটে নির্বাচিত ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির অন্য সদস্যরা হলেন- মোহাম্মদ শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, শাহীন রহমান, লক্ষ্মী চক্রবর্তী, পরেশ কর, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আনোয়ার হোসেন রেজা, কাজী রুহুল আমীন, সাজেদুল হক রুবেল, লুনা নূর, আবিদ হোসেন, ফজলুর রহমান, এম এম আকাশ, মৃণাল চৌধুরী, মন্টু ঘোষ, দিবালোক সিংহ, এমদাদুল হক মিল্লাত, মনিরা বেগম অনু, মনোজ দাশ, মো. কিবরিয়া, আসলাম খান, নিমাই গাঙ্গুলী, লাকী আক্তার, মানবেন্দ্র দেব, সাদেকুর রহমান শামীম, এস এম শুভ, আহসান হাবিব লাবলু, মহসিন রেজা, সুব্রতা রায়, রেবেকা সরেন, সাজিদুল ইসলাম, মঞ্জুর মঈন, এস এম শহীদুল্লাহ সবুজ ও সুকান্ত শফি চৌধুরী।

আরকেআর/এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin