সিপিডিএল সুলতানা গার্ডেনিয়ায় হ্যাপি কমিউনিটি ওয়েলনেস কার্নিভাল

সিপিডিএল সুলতানা গার্ডেনিয়ায় হ্যাপি কমিউনিটি ওয়েলনেস কার্নিভাল

চট্টগ্রাম: প্রথম পূর্ণাঙ্গ গ্রীন গেইটেড কমিউনিটি সিপিডিএল সুলতানা গার্ডেনিয়ায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো হ্যাপি কমিউনিটি ওয়েলনেস কার্নিভাল।  

সিপিডিএল-এর “হ্যাপি কমিউনিটি” ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন এই কমিউনিটির শতাধিক বাসিন্দা ও অতিথি।

বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান এ অনুষ্ঠানে ছিল বহুমাত্রিক কার্যক্রম। শিশুদের জন্য গেমস ও আকর্ষণীয় এক্টিভিটিস, অংশগ্রহণকারীদের জন্য অনুপ্রেরণামূলক ওয়েলনেস টক এবং প্রাণবন্ত ফিটনেস সেশন আয়োজনকে করে তোলে আরও সমৃদ্ধ।

অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন NASM সার্টিফায়েড ফিটনেস কোচ ও গোফিট (GoFit)-এর প্রতিষ্ঠাতা জনাব আসাদ। তার ইন্টারঅ্যাকটিভ ফিটনেস সেশন ও পরামর্শ অংশগ্রহণকারীদের উৎসাহিত করে স্বাস্থ্যকর ও ইতিবাচক জীবনধারা অনুসরণে।

বক্তারা সিপিডিএল পরিবারকে এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সিপিডিএলসুলতানা গার্ডেনিয়া কেবল একটি আবাসিক প্রকল্প নয়; বরং একটি সমন্বিত জীবনধারার কমিউনিটি, যেখানে সুস্থতা, আনন্দ এবং সামাজিক সংযোগ একই সাথে বিকশিত হয়।

সিপিডিএল-এর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের ওয়েলনেস উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে, যাতে সিপিডিএল সুলতানা গার্ডেনিয়ার প্রতিটি বাসিন্দা সুস্থ ও সুন্দর জীবনযাপনে অনুপ্রাণিত হন।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin