সিরাজগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত 

সিরাজগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় হাফিজুল নামে এক পথচারী নিহত হয়েছেন। এতে গুরুতর হয়েছেন আমিরকে (৪২) নামে এক দোকানদার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের সদর উপজেলার কাশিয়াহাটা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুল কাশিয়াহাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে।  

গুরুতর আহত দোকানদার আমিরকে ঢাকা পাঠানো হয়েছে।  

স্থানীয়রা জানান, সিরাজগঞ্জ শহর থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার কাশিয়াহাটা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা হাফিজুল ও আমিরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হাফিজুল। আহত হন আমির। গাড়িটিও দুমড়ে মুচড়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।  

এসআই

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin