লাহোরে শনিবার তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে ২–১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাবর আজমের দল। একই দিন আবার ইতিহাসও গড়েছেন সাবেক অধিনায়ক বাবর আজম।
শুক্রবার ৯ উইকেটের জয়ের দিন রোহিত শর্মাকে পেছনে ফেলে টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক (৪২৩৪) হন বাবর। একদিন পর আরেক ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলিকেও ছাড়িয়ে গেছেন তিনি। ফরম্যাটটিতে সবচেয়ে বেশি অর্ধশতকের মালিক এখন বাবর।
শনিবার বাবরের ব্যাট থেকে আসে ৪৮ বলে ৬৮ রানের ইনিংস। এটি ছিল তার ৪০তম অর্ধশতক। তার ৯ চারের এই ইনিংসই পাকিস্তানকে লক্ষ্য তাড়া করার ভিত গড়ে দিয়েছে। দ্রুত কয়েকটি উইকেট হারানোর পরও শেষ দিকে অধিনায়ক সালমান আলী আগার ২৬ বলে ৩৩ রানে ভর করে সিরিজ নিশ্চিত করে পাকিস্তান।
১৪০ রানের লক্ষ্য তাড়া করে ১৯তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
এর আগে টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। নতুন বলে গতির ঝড় তোলেন শাহীন আফ্রিদি। দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারে ধস নামান তিনি। ২৬ রানে নেন ৩ উইকেট। বল হাতে তাকে দারুণ সঙ্গ দেন উসমান তারিক ও ফাহিম আশরাফও। দুজনে দুটি করে উইকেট নিয়েছেন। তাতে করবিন বশের অপরাজিত ৩০ রানের পরও ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রানে থামে প্রোটিয়ারা।
টি–টোয়েন্টিতে সর্বাধিক ফিফটি
১️. বাবর আজম (পাকিস্তান) – ৪০২️. বিরাট কোহলি (ভারত) – ৩৯৩️. রোহিত শর্মা (ভারত) – ৩৭৪️.মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) – ৩১৫️. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) – ২৯৬️. জস বাটলার (ইংল্যান্ড) – ২৯