সিরিজ নির্ধারণী ম্যাচের আগে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ দল

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ দল

গত কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হাতছাড়া হয়েছে। শেষ মুহূর্তের ভুলে হারের কষ্টে এখনও ব্যথিত ক্রিকেটপ্রেমীরা।

আজ সকাল থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেছে বাংলাদেশ দলের প্রাণবন্ত অনুশীলন। তপ্ত রোদ আর গরম আবহাওয়া উপেক্ষা করে ঘাম ঝরাচ্ছেন সাকিব-মিরাজরা। শুরুতে হালকা অনুশীলন থাকলেও কিছুক্ষণ পর শিরু হয় ব্যাটিং-বোলিং অনুশীলন। ইনডোরে ক্রিকেটারদের বেশ মনোযোগী হয়ে অনুশীলন করতে দেখা গেল।

দ্বিতীয় ওয়ানডের ভুলগুলো কাটিয়ে উঠতে কোচিং স্টাফরা বিশেষ মনোযোগ দিচ্ছেন টপ অর্ডারের স্থিতিশীলতা ও ডেথ ওভারে বোলিং পরিকল্পনায়।

আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি। এখন দেখার পালা বাংলাদেশ কি ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ে হাসতে পারে নাকি টানা ৫ সিরিজের হার নিয়ে ব্যর্থতার আরেকটা সিরিজ শেষ করবে।

এফবি/আরইউ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin