সিরিয়ায় আইএস নেতাকে হত্যার দাবি ইরাকের

সিরিয়ায় আইএস নেতাকে হত্যার দাবি ইরাকের

সিরিয়ায় এক নিরাপত্তা অভিযান পরিচালনাকালে ইসলামিক স্টেটের (আইএস) এক শীর্ষনেতা নিহত হয়েছে। ইরাকের সন্ত্রাসবিরোধী বাহিনীর তরফ থেকে জানানো হয়, মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সঙ্গে যৌথভাবে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ওই অভিযান পরিচালনা করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরাকের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয়, নিহত ব্যক্তির নাম ওমর আবদুল কাদের বাসসাম ওরফে আবদুল রহমান আল-হালাবি। বহির্বিশ্বে আইএসের হামলা পরিচালনা ও নিরাপত্তা সংক্রান্ত ইস্যু ওই নেতার ওপর ন্যস্ত ছিল।

ওই বিবৃতিতে আরও বলা হয়, আল-হালাবি একাধিক দেশে হামলার সঙ্গে জড়িত ছিলেন। এর মধ্যে একটি হলো লেবাননে অবস্থিত ইরানের দূতাবাসে বোমা হামলা রয়েছে। এছাড়া ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন হামলার পরিকল্পনা করেছিলেন তিনি। যদিও গোয়েন্দা বাহিনীর হস্তক্ষেপের কারণে সেসব পরিকল্পনা মাঠে মারা যায়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড সম্প্রতি সিরিয়ায় আইএস নেতাদের লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, গত ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার পতনের পর দেশটিতে পুনরায় শক্তি সঞ্চয়ের চেষ্টা করছে আইএস।

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin