শিরোপা জিতে মৌসুম শুরু বসুন্ধরা কিংসের

শিরোপা জিতে মৌসুম শুরু বসুন্ধরা কিংসের

কুমিল্লার ধর্মসাগর পাড়ে ঘরোয়া মৌসুমের প্রথম টুর্নামেন্ট বসুন্ধরা গ্রুপ চ্যালেঞ্জ কাপে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং। ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত নাটকীয় ম্যাচে ৪-১ গোলের বড় জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে কিংস।

ম্যাচ শুরুর আগেই ঘটে নাটকীয়তা। মাঠ পুরোপুরি প্রস্তুত না থাকায় শুরু হতে দেরি হয় ১১ মিনিট। খেলা শুরুর পর মাত্র ১৩ মিনিটের মধ্যেই দেখা মেলে দুটি পেনাল্টির। সপ্তম মিনিটে দোরিয়েলতনকে ফাউল করলে স্পট কিক পায় কিংস, আর ব্রাজিলিয়ান গোলমেশিন নির্ভুল শটে দলকে এগিয়ে নেন। তবে ছয় মিনিট পরই সমতায় ফেরে মোহামেডান। বক্সের ভেতরে এলি কেকে’কে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকে গোল করে সমতা ফেরান উজবেক ফরোয়ার্ড মোজাফফরভ।

প্রথমার্ধে সুযোগ পেলেও আর ব্যবধান বাড়াতে পারেনি কিংস। দোরিয়েলতনের শট ফিরিয়ে দেন গোলরক্ষক সুজন হোসেন। বিরতির আগ মুহূর্তেও গোলের সুযোগ নষ্ট হয় বর্তমান চ্যাম্পিয়নদের।

দ্বিতীয়ার্ধের শুরুতে খানিকটা নিষ্প্রাণ থাকলেও সময় গড়ানোর সঙ্গে ম্যাচে উত্তেজনা ফেরে। ৬৩ মিনিটে সোহেল রানা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় কিংস। তবে এতে তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৭২ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে গোল করেন রাফায়েল আগুস্তো, এগিয়ে যায় কিংস।

৭৫ মিনিটে দোরিয়েলতনের কাটব্যাক থেকে গোল করে সাবেক ক্লাব মোহামেডানের বিপক্ষে ব্যবধান বাড়ান এমানুয়েল সানডে। শেষদিকে ৮৬ মিনিটে মোহামেডান ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে চতুরতার সঙ্গে গোল করে ব্যবধান ৪-১ করেন দোরিয়েলতন।

তবে ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। মোহামেডান সমর্থকরা একাধিকবার মাঠে পানির বোতল ও স্মোক ফ্লেয়ার ছুড়ে মারলে খেলা কয়েকবার বন্ধ থাকে প্রায় ১০ মিনিটের মতো। অতিরিক্ত সময়েও একই ঘটনা ঘটে। তবে এর আগেই জয় নিশ্চিত করেছিল কিংস।

শেষ বাঁশির পরই উল্লাসে মেতে ওঠেন কিংস সমর্থক ও ফুটবলাররা। শিরোপা জয়ে ঘরোয়া মৌসুমের শুভসূচনা হলো বসুন্ধরা কিংসের।

এআর/আরইউ

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin