শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী গ্রেফতার

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী গ্রেফতার

মানিকগঞ্জ সদর উপজেলায় কাজের অজুহাতে বাড়িতে ডেকে নিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা থানায় মামলা করেছেন। ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে আক্কাস আলী (৬২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে ব্যক্তি পেশায় কৃষক।

মামলার এজাহার ও সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে ওই শিশু (১৩)। ১৮ অক্টোবর দুপুরে শিশুটির মা বাড়ির পাশে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় আক্কাস আলী। তখন আক্কাসের বাড়িতেও কেউ ছিল না। বিকাল ৩টার দিকে নিজের বাড়ির ঘরের বারান্দার কক্ষে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় প্রতিবেশী এক কিশোর ঘটনা দেখে শিশুটির মাকে জানায়।

শিশুটির মা এজাহারে উল্লেখ করেন, অভিযুক্ত ওই ব্যক্তি তার প্রতিবেশী। ওই ব্যক্তি তার মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। দরিদ্র ও অশিক্ষিত হওয়ায় তিনি প্রথমে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। তবে এ ঘটনায় বিচার চেয়ে বিচার না পেয়ে পরে থানায় মামলা করেন। তিনি ওই ব্যক্তির শাস্তি দাবি করেন।

সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে আক্কাস আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। এর আগে অভিযোগ পেয়ে গতকাল বিকালে তাকে আটক করা হয়। ওসি আমান আরও বলেন, শুক্রবার আসামিকে আদালতে পাঠানো হবে। আগামীকাল শনিবার শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin