সিটি ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান রুবেল আজিজ

সিটি ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান রুবেল আজিজ

সিটি ব্যাংক পিএলসির পরিচালক রুবেল আজিজ ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রুবেল আজিজ। সম্প্রতি পরিচালনা পর্ষদের এক সভায় তাকে এই পদের জন্য নির্বাচন করা হয়।

শিল্পপতি ও উদ্যোক্তা রুবেল আজিজ যুক্তরাজ্য থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রিধারী। তিনি দীর্ঘদিন ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত থেকে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজ ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত সিটি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান।

রুবেল আজিজ ২০১৯ সাল থেকে বনানী ক্লাবের সভাপতির পদে রয়েছেন। তিনি ঢাকা বোট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, আইবিএআইএস বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান।

রুবেল আজিজ গুলশান ক্লাবের নির্বাচিত সভাপতি হিসেবে দুই মেয়াদ দায়িত্ব পালন করেছেন। তিনি ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজের (ইউডব্লিউসি) জাতীয় কমিটির একজন সদস্য।

জেএইচ

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন Banglanews24 | কর্পোরেট কর্নার

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন

দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা প্রতিষ্ঠ...

Sep 25, 2025
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন Banglanews24 | কর্পোরেট কর্নার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের প্র...

Sep 13, 2025

More from this User

View all posts by admin