সিটির দুপটে জয়, বার্সাকে রুখে দিয়েছে ব্রুগা

সিটির দুপটে জয়, বার্সাকে রুখে দিয়েছে ব্রুগা

চ্যাম্পিয়নস লিগে নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ইতিহাদে পেপ গার্দিওলার দল ৪-১ ব্যবধানে বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়েছে।

দারুণ ছন্দে ফিরে আসা ফিল ফোডেন করেছেন জোড়া গোল (২২ ও ৫৭ মিনিট)। বাকি দুটি করেছেন আর্লিং হাল্যান্ড (২৯ মিনিট) ও রায়ান শেরকি (৯০+১ মিনিট)। ডর্টমুন্ডের একমাত্র সান্ত্বনার গোলটি আসে ম্যাচের ৭২ মিনিটে। সেটা করেছেন ভ্যালডেমার অ্যান্টন। 

এই জয়ে চ্যাম্পিয়নস লিগে অপরাজেয় থাকার রেকর্ড আরও বাড়িয়ে নিয়েছে সিটি। 

চার ম্যাচ শেষে তিন জয় ও এক ড্র নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে সিটি উঠেছে চতুর্থ স্থানে। শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। তাদের ১২ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে পরের দুই স্থানে রয়েছে আর্সেনাল ও ইন্টার মিলান।

রাতের অন্য ম্যাচে ক্লাব ব্রুগার মাঠে রোমাঞ্চকর ম্যাচে ৩-৩ ড্র করেছে বার্সেলোনা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও শেষ মুহূর্তে সমতা ফিরিয়ে পয়েন্ট বাঁচায় তারা। আরেক স্প্যানিশ ক্লাব অ্যাথলেতিক বিলবাও ২-০ গোলে নিউক্যাসলের কাছে হেরেছে।

ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও আতালান্তা টানটান ম্যাচে ২-১ ও ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে।

বায়ার লেভারকুসেন বেনফিকাকে ১-০ গোলে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। অন্যদিকে, চেলসি আজারবাইজানের ক্লাব কারাবাগ এফকের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে।

 

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin