শক্তিশালী ব্যাটারিযুক্ত এই স্মার্টফোন দ্রুত চার্জ করা যায়

শক্তিশালী ব্যাটারিযুক্ত এই স্মার্টফোন দ্রুত চার্জ করা যায়

দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো এ৫’ মডেলের ফোনটিতে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। শুধু তা-ই নয়, ৪৫ ওয়াটের সুপারভুক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এআই ইরেজার, এআই ক্ল্যারিটি এনহেন্সার ও এআই স্মার্ট ইমেজ ম্যাটিং সুবিধাযুক্ত ফোনটিতে ছবিতে থাকা অবাঞ্ছিত অংশ দ্রুত মুছে ফেলার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ছবি সম্পাদনা করা যায়। ফলে সহজেই ভালো মানের ছবি তোলা সম্ভব।

ফোনটির পেছনে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের এআই ক্যামেরা। ফলে সহজেই ভালো মানের ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়। মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স সুবিধাযুক্ত ফোনটি হাত থেকে পড়ে গেলেও সহজে ভাঙে না। ৬ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ২১ হাজার ৯৯০ টাকা।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin