স্কুল হ্যান্ডবলে দুই বিভাগে চ্যাম্পিয়ন সানিডেইল

স্কুল হ্যান্ডবলে দুই বিভাগে চ্যাম্পিয়ন সানিডেইল

২৯তম স্কুল হ্যান্ডবলে দুই বিভাগে রবিবার (৫ অক্টোবর) চ্যাম্পিয়ন হয়েছে সানিডেইল স্কুল। বালক বিভাগে দুই বছর আগেও চ্যাম্পিয়ন হয়েছিল সানিডেইল। তবে বালিকা বিভাগে  ২০১৩ সালের পর আবারও সেরা হয়েছে সানিডেইল।

পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রবিবার বালক বিভাগের ফাইনালে সানিডেইল ২৩-১৭ গোলে হারিয়েছে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়কে। বালিকা বিভাগের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সানিডেইল ১৪-১২ গোলে হারিয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে। 

সবশেষ ৭টি আসরে ভিকারুননিসা নূন স্কুল চ্যাম্পিয়ন।

বালক বিভাগে ঢাকা গভ. মুসলিম হাইস্কুলের মাহি প্রতিযোগিতার সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন। বালিকা বিভাগে সেরা গোলকিপার হয়েছেন ভিকারুননিসার আনজুম।

বালক বিভাগে সানিডেইলের আহিয়ান আহমেদ প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। বালিকা বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন সানিডেইলের রাহা।

বালক বিভাগে সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় এবং ঢাকা গভ. মুসলিম হাই স্কুল চতুর্থ স্থান এবং বালিকা বিভাগে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ তৃতীয় এবং শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় চতুর্থ স্থান পেয়েছেন।

ফাইনালে শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হ্যান্ডবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর। এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মজনু মোল্লাহ স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন কমিটির প্রধান উপদেষ্টা জাকির হোসেন, কার্যনির্বাহী সদস্য ও আয়োজক কমিটির আহ্বায়ক গোলাম হাবীব এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহম্মেদ।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin