স্কুল-কলেজে নিয়োগে কর্তৃত্ব হারালো ম্যানেজিং কমিটি-গভর্নিং বডি

স্কুল-কলেজে নিয়োগে কর্তৃত্ব হারালো ম্যানেজিং কমিটি-গভর্নিং বডি

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির আর কোনো কর্তৃত্ব থাকবে না। এসব প্রতিষ্ঠানে এখন থেকে এমপিওভুক্ত কর্মচারী পদে নিয়োগে সুপারিশ কমিটি গঠিত হবে জেলা প্রশাসকের নেতৃত্বে। এ কমিটিতে পরিচালনা পর্ষদের কেউ থাকতে পারবেন না।

সোমবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক পরিপত্র থেকে এ তথ্য জানা যায়। এতে সই করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।

পরিপত্রে বলা হয়, শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত কর্মচারী পদে নিয়োগ সুপারিশ কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন সংশ্লিষ্ট জেলার সবচেয়ে পুরোনো সরকারি কলেজের অধ্যক্ষ বা তার প্রতিনিধি, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি (পরিদর্শকের নিচে নয়) এবং সংশ্লিষ্ট জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বা সহকারী পরিচালক। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা।

পরিপত্রে আরও বলা হয়, নিয়োগ সুপারিশ কমিটি পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রস্তুত ও নিয়োগের সুপারিশ করবে। নিয়োগ সুপারিশ কমিটি মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনে একাধিক বোর্ড গঠন করতে পারবে। জেলা প্রশাসকের প্রতিনিধির নেতৃত্বে নবম গ্রেডের নিচে নয় এমন তিন সদস্য বিশিষ্ট বোর্ড গঠিত হবে।

এতদিন বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক ছাড়া অন্যান্য কর্মচারী পদে নিয়োগে সুপারিশ কমিটি পরিচালনা পর্ষদ সভাপতির নেতৃত্বে গঠিত হতো। কর্মচারী নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে।

নিয়োগ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র দেখতে এখানে ক্লিক করুন।

এএএইচ/এমআইএইচএস/এএসএম

Comments

0 total

Be the first to comment.

৪৭তম বিসিএসের প্রিলি শুরু Jagonews | শিক্ষা

৪৭তম বিসিএসের প্রিলি শুরু

চাকরিপ্রত্যাশীদের বহুল আকাঙ্ক্ষিত পরীক্ষা বিসিএস। এই পরীক্ষার মধ্য দিয়ে দেশের বহু গ্র্যাজুয়েট প্রথম...

Sep 19, 2025

More from this User

View all posts by admin