স্কুল শিক্ষার্থীদের জন্য বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির সম্প্রসারণ

স্কুল শিক্ষার্থীদের জন্য বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির সম্প্রসারণ

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যস্ততা তৈরি ও সৃজনশীল চিন্তা-ভাবনায় আগ্রহী করতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগের অংশ হিসেবে দেশজুড়ে বই পড়া কর্মসূচির সম্প্রসারণ হলো এবার নাটোর ও পাবনায়। এই কর্মসূচির আওতায় এ বছর সারাদেশের ৩৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ হাজার বই বিতরণ করা হবে।

এরই অংশ হিসেবে সম্প্রতি নাটোরের বনবেলঘরিয়া শহীদ রেজা-উন-নবী উচ্চ বিদ্যালয়, নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বনলতা বালিকা উচ্চ বিদ্যালয়, মহারাজা জে এন স্কুল অ্যান্ড কলেজ, নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং পাবনা জেলার পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইমাম গাজ্জালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং রাধানগর মজুমদার একাডেমি স্কুলের শিক্ষার্থীদের জন্য বই দেওয়া হয়।     নাটোর জেলা পরিষদ মিলনায়তন ও পাবনার জেলা শিল্পকলা একাডেমিতে পৃথক দুটি অনুষ্ঠানে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।  

নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত এবং পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরুজ্জামান স্ব স্ব জেলায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত সচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক ট্রাস্টি খোন্দকার মো. আসাদুজ্জামান ও বিকাশ-এর রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট-এর ভাইস-প্রেসিডেন্ট সায়মা আহসানসহ অনেকে।  

বইপড়া কার্যক্রমকে আরও জনপ্রিয় করতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য সমসাময়িক বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ৮০ জন কুইজ বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পাঠ্য-পুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যাতে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়, সে উদ্দেশেই বিশ্বসাহিত্য কেন্দ্র দেশজুড়ে বই পড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এই উদ্দেশ্যকে আরও প্রসারিত ও কার্যকরী করতে ২০১৪ সাল থেকে বই পড়া কর্মসূচির সঙ্গে যুক্ত আছে বিকাশ। এই কর্মসূচির আওতায় দেশজুড়ে এ পর্যন্ত প্রায় ৪ লাখ বই বিতরণ করেছে, যার মাধ্যমে প্রায় ৩০০০ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৩ লাখের বেশি পাঠক উপকৃত হয়েছে।

আরবি

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন Banglanews24 | কর্পোরেট কর্নার

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন

দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা প্রতিষ্ঠ...

Sep 25, 2025
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন Banglanews24 | কর্পোরেট কর্নার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের প্র...

Sep 13, 2025

More from this User

View all posts by admin