স্কুল ভবনে মিলল শিক্ষকের ঝুলন্ত লাশ

স্কুল ভবনে মিলল শিক্ষকের ঝুলন্ত লাশ

চট্টগ্রাম: পতেঙ্গায় একটি স্কুল ভবন থেকে সেলিম চৌধুরী (৫৩) নামে এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাইজপাড়া বটতলা এলাকায় চাইল্ড কেয়ার নামে একটি স্কুলের কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সেলিম চৌধুরী বাড়ি হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকায়। তিনি চাইল্ড কেয়ার নামে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন।

পতেঙ্গা থানার উপ পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান তারেক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, পারিবারিক কারণে হতাশাগ্রস্থ ছিলেন।

এমআর/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin