সলঙ্গায় বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ

সলঙ্গায় বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের সলঙ্গায় সন্দেশ বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাতি সজীব আলীকে (২২) আটক করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) রাতে সলঙ্গা থানার চকবরু ভেংড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সন্দেশ বেওয়া ওই গ্রামের মৃত নওশের আলীর স্ত্রী।

আটক সজীব আলী একই গ্রামের আহমদ আলীর ছেলে। পরিবারের দাবি সজীব মাদকাসক্ত ও মানসিক প্রতিবন্ধী।  

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, বুধবার গভীর রাতে বৃদ্ধার ঘর থেকে চিৎকারের শব্দে পায় প্রতিবেশীরা। এ সময় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে বৃদ্ধার গলা কাটা মরদেহ দেখতে পায়।  

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে সজীবকে আটক করে।  

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, নিহতের মরদেহ রাতেই উদ্ধার করা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।  

অভিযুক্ত সজীবকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় দাদীকে হত্যা করেছেন তিনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin