‘সমান সুযোগ পাওয়া সবার অধিকার’

‘সমান সুযোগ পাওয়া সবার অধিকার’

চট্টগ্রাম: আইনের চোখে সবাই সমান। সমান সুযোগ পাওয়া সবার অধিকার।

নাগরিকতা সিভিক এনগেজমেন্ট তহবিলের অর্থায়নে অপরাজেয় বাংলাদেশের সহায়তায় জেএসইউএসের বাস্তবায়নরত পারায়ণ প্রকল্পের কর্মশালার উদ্বোধনকালে চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এসব কথা বলেন।  

বুধবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম জেলা জজ আদালত ভবন সম্মেলন কক্ষে জেএসইউএস সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা লিগ্যাল অ্যাইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রুপন কুমার দাশ, সিনিয়র তথ্য কর্মকতা বাপ্পী চক্রবর্তী, মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়া, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম।  

মানবাধিকার সুরক্ষা ও আইনি সহায়তা বিষয়ে আলোচনা করেন জেলা লিগ্যাল অ্যাইড অফিসার রুপন কুমার দাশ,  জেন্ডার বিষয়ক ধারণা, নারীর প্রতি সহিংসতা, বৈষম্য দূরীকরণে জীবনের বিভিন্ন পর্যায়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন ব্র্যাকের প্রশিক্ষক আলী আকবর, জেএসইউএস পারায়ন প্রকল্প উপস্থাপন করেন জেএসইউএস মিল অফিসার আহসান উল্লাহ।

বক্তব্য দেন জেএসইউএস ব্যবস্থাপনা উপদেষ্টা কবি সাঈদুল আরেফীন ও নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন।  

এআর/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin