সমগীতের ‘ধর্ম যার যার’ গানের মিউজিক ভিডিওর প্রকাশনা উৎসব

সমগীতের ‘ধর্ম যার যার’ গানের মিউজিক ভিডিওর প্রকাশনা উৎসব

গানের দল সমগীত আয়োজন করেছে তাদের নতুন গান ‘ধর্ম যার যার’ (To Each Her Own Faith)–এর মিউজিক ভিডিও প্রকাশনা উৎসব।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঢাকার পান্থপথের দৃকপাঠ ভবনে আয়োজিত অনুষ্ঠানে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক রেহনুমা আহমেদ, সংগীতশিল্পী কফিল আহমেদ, বিশ্বসূফি সংস্থার সদস্য হাসান শাহ সুরেশ্বরী দীপু নূরী, সায়ান, অরূপ রাহী, কাজী কৃষ্ণকলি ইসলাম, সহজিয়া ব্যান্ডের রাজুসহ বিশিষ্ট সংগীতশিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সমগীতের সভাপ্রধান রেবেকা নীলা। এরপর শুরু হয় উদ্বোধনী পর্বের অংশ। সেখানে একে একে গান করেন রবি বাউল, কীর্তনীয়া অর্চনা দেবনাথ ও মায়া সাহা এবং সুরেশ্বর দরবারের সোহাগ দেওয়ান।

এরপর উদ্বোধন করা হয় ‘ধর্ম যার যার’ গানটি। উদ্বোধন করেন শিল্পী কফিল আহমেদ। গানটির প্রথম প্রদর্শনীর পর উদ্বোধনী বক্তব্য দেন লেখক ও গবেষক রেহনুমা আহমেদ।

এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী মোস্তফা জামান, বিশ্বসূফি সংস্থার সদস্য হাসান শাহ সুরেশ্বরী দীপু নূরী, শিল্পী অরূপ রাহী, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান এবং গান করেন সহজিয়া ব্যান্ডের রাজু, সায়ান,  অর্জুন কর।

সব শেষে কবি ও শিল্পী কফিল আহমেদের বক্তব্য ও গানের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।  

বক্তারা বলেন, বৈচিত্র্যময় সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান প্রতিষ্ঠায় এই গান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গানের দল সমগীত জানায়, ‘ধর্ম যার যার’ গানটির মাধ্যমে তারা বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে সমতা, সহমর্মিতা ও মানবিক বন্ধনের বার্তা ছড়িয়ে দিতে চায়।

শুক্রবার সন্ধ্যা ৭টায় গানটি  সমগীতের ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল থেকে একযোগে সম্প্রাচারিত হয়।

এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

প্রকৃতির কীটনাশক পিঁপড়া Banglanews24 | ফিচার

প্রকৃতির কীটনাশক পিঁপড়া

বিচিত্র নানান কীট-পতঙ্গ, পোকামাকড়, পাখি এবং বন্যপ্রাণী নিয়েই আমাদের প্রকৃতি। এই প্রকৃতিতে প্রতিটি প্...

Oct 15, 2025
কবি দীনেশ দাসের জন্ম Banglanews24 | ফিচার

কবি দীনেশ দাসের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময়...

Sep 16, 2025

More from this User

View all posts by admin