সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষি খাতকে শক্তিশালী করতে হবে: গভর্নর

সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষি খাতকে শক্তিশালী করতে হবে: গভর্নর

কক্সবাজার: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, জাতীয় অর্থনীতিতে কৃষির ভূমিকা অপরিসীম। তাই কৃষি খাতে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতার উন্নয়ন ও আর্থিক পৃষ্ঠপোষকতাকে গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া দিনব্যাপী ‘কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষি খাতকে আরও শক্তিশালী করতে হবে। উদ্যোক্তাদের দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা এবং আর্থিক সহায়তার মাধ্যমে কৃষিকে টেকসই পথে এগিয়ে নিতে হবে।

সকালে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর।

উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দীন শাহীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এম খালেকুজ্জামান।

দিনব্যাপী এ আয়োজনে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট খাতের নানা দিক উঠে আসে। এতে তিনশত কৃষি উদ্যোক্তা অংশ নেন। আলোচনায় অংশ নিয়ে কয়েকজন কৃষি উদ্যোক্তা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। সবশেষে জেলার ১৩ কৃষককে উন্মুক্ত ঋণ দেওয়া হয়।

আরএইচ    

Comments

0 total

Be the first to comment.

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্ম...

Oct 06, 2025
জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা  Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা 

দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin