সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকায় সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী

সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকায় সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি সংসদীয় আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী।

সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির প্রার্থী তালিকায় থাকা সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী হলেন– নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নেত্রকোণা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামাল, কিশোরগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট ফজলুর রহমান, মাগুরা-২ আসনে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, কুষ্টিয়া-২ আসনে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার নওশাদ জমির, নাটোর-১ আসনে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলাল, লালমনিরহাট-১ আসনে ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, সিলেট-৬ আসনে অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী।

প্রার্থী তালিকা ঘোষণার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। দলের প্রয়োজনে যেকোনও সময় এটি পরিবর্তন হতে পারে।

৬৩টি আসনে এদিন দলীয় প্রার্থীর ঘোষণা দেয়নি দলটি।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin