সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে: তাহের

সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে: তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই সংস্কারের ভিত্তিতেই হতে হবে।

জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো শঙ্কা নেই। তবে যেনতেন নির্বাচন আয়োজনের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই বর্তমান রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে কতিপয় বিষয়ে সমাধান হওয়া জরুরি।

নিউইয়র্ক শহরে অনেক উপদেষ্টা ও সফরসঙ্গীর সঙ্গে আলোচনায় উঠে এসেছে যে, একটি যেন তেন নির্বাচন দেশের রাজনৈতিক সমস্যার সমাধান দিতে পারবে না। নির্বাচন ২০১৮, ২০২৪ ও ২০১৪ সালে হয়েছে। এই নির্বাচন সমস্যা আরো বাড়িয়েছে। এজন্য ফেব্রুয়ারি মাসে নির্বাচন অত্যন্ত জরুরি কারণ আমাদের দেশে গণতান্ত্রিক সরকার খুবই জরুরি।  

অতীত অভিজ্ঞতা বলে একটি অবাধ, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনই সমস্যার সমাধান। এই নির্বাচনের জন্য সরকারকে কতিপয় বিষয়ে অত্যন্ত দ্রুত ও দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। এর মধ্যে অন্যতম হলো জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়া। এটা আরো তিন মাস আগে হয়ে যেতে পারতো। সব দল একমত হয়েছি নীতিগতভাবে তারপরও বাস্তবায়নে ডিলে করা হচ্ছে। এইভাবে যদি ষড়যন্ত্র চলে, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না করে তাহলে সবকিছু প্রশ্ন বিদ্ধ হয়ে যাবে।

এজন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তার আগে অতি অল্প সময়ে সংস্কারের বিষয়ে যেসব ঐক্যমত হয়েছে তা আইনি ভিত্তি দিয়ে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেন তিনি।  

তিনি বলেন, যাদের কারণে সংস্কার বাস্তবায়ন করতে হচ্ছে, অথবা নির্বাচন করতে দেরি হচ্ছে, তাদের জাতির কাছে জবাব দিতে হবে।

টিএ/আরবি

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin