শনিবার মক ভোটিং করবে ইসি

শনিবার মক ভোটিং করবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি মাঠের বাস্তব অভিজ্ঞতা নিতে শনিবার (২৯ নভেম্বর) ‘মক ভোটিং’-এর আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ইসির জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়। সব ধরনের ভোটারদের নিয়ে শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এই মক ভোটিং অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। 

জনসংযোগ দফতর থেকে বলা হয়, সত্যিকারের নির্বাচনের মতোই ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটার সবই থাকবে এই মক ভোটিংয়ে। নিয়ম অনুযায়ী ভোটাররা লাইন ধরে ভোটও দেবেন। শুধু থাকবে না রাজনৈতিক দল বা প্রার্থীর নাম ও প্রতীক। নির্বাচনের নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা থাকবে মক ভোটিংয়ে।

আরও জানানো হয়, মক ভোটিংয়ে একজন ভোটার ভোটকেন্দ্রে কী ধরনের সমস্যার সম্মুখীন হন, একজন ভোটারের ভোট দিতে কত সময়ের প্রয়োজন হবে, ভোটকেন্দ্রের ব্যবস্থাপনায় কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার— এসব বিষয় স্বচক্ষে দেখবেন নির্বাচন কমিশনাররা। একইসঙ্গে বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভোটকক্ষে কী ধরনের ব্যবস্থাপনার প্রয়োজন হয়, সেটাও পরীক্ষা করা হবে। ওই অভিজ্ঞতা থেকে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে কতজন ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র ও ভোটকক্ষ হওয়া উচিত, তা নির্ধারণ করার কথা রয়েছে।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin