সৈয়দ মনজুরুল ইসলামকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

সৈয়দ মনজুরুল ইসলামকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামকে দেখতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে গিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) তিনি অসুস্থ অধ্যাপকের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের রুটিন দায়িত্বে নিয়োজিত সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, সহকারী প্রক্টর ড. শান্টু বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তানভীর আলীসহ ল্যাবএইড হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম গত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে লাইফ সাপোর্টে আছেন।

এফএইচ/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin