সৈয়দপুর বিমানবন্দর থেকে ছেড়ে যায়নি ৬ ফ্লাইট

সৈয়দপুর বিমানবন্দর থেকে ছেড়ে যায়নি ৬ ফ্লাইট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করা ছয়টি ফ্লাইট এখনও ছেড়ে যায়নি।  

শনিবার বিকেল (১৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অবস্থা চলবে।

প্রসঙ্গত, শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে ঢাকায় কার্গো ভিলেজে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে অন্য ইউনিট যোগ দেয়।

এর আগে বিকেল ঢাকা থেকে ছেড়ে আসা এয়ার অ্যাস্ট্রা সৈয়দপুর বিকেল ৩টায় বিমানবন্দরে অবতরণ করে। এর আগে এয়ার অ্যাস্ট্রার ২টি, নভোএয়ারের ২টি ও ইউএস বাংলার দুটি ফ্লাইট সৈয়দপুরে অবতরণ করলেও ঢাকার ক্লিয়ারেন্স না পাওয়ায় যেতে পারেনি।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একে বাহাউদ্দিন জাকারিয়া বলেন, রাত ৯টা পর্যন্ত সময় বাড়তে পারে। এ অবস্থায় ছয়টি ফ্লাইটের যাত্রীরা রানওয়েতে অপেক্ষা করছেন।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin