সোমবার মুক্তি পেতে পারেন হামাসের কাছে থাকা জিম্মিরা

সোমবার মুক্তি পেতে পারেন হামাসের কাছে থাকা জিম্মিরা

ফাইল ছবি

আগামী সোমবার (১৩ অক্টোবর) মুক্তি পেতে পারেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে জিম্মি থাকা সকল ইসরায়েলিরা। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ দফায় জীবিত জিম্মিসহ নিহতদের মরদেহও হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এর আগে চুক্তিতে জানানো হয়, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর ৭২ ঘণ্টা সময় পাবে হামাস। নির্দিষ্ট এই সময়ের মধ্যেই জিম্মিদের ছাড়তে হবে বলে উল্লেখ করা হয় এতে।

ধারণা করা হচ্ছে, জীবিত-মৃতসহ বর্তমানে হামাসের কাছে ৪৮ জিম্মি রয়েছে। যাদের মধ্যে ২০ জন অন্তত জীবিত বলে দাবি করেছিল ইসরায়েল।

এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, হামাস-ইসরায়েল চুক্তির শর্ত অনুযায়ী মুক্তি পাবে সব ইসরায়েলি জিম্মি। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পাবে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনা’র প্রথম ধাপ বাস্তবায়নে সম্মতি দিয়েছে হামাস ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্টসহ মধ্যস্থতাকারীরা নিশ্চিত করেছেন এ তথ্য।

/এএম

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin