সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘দ্য সোল অব জুট’ আন্তর্জাতিক প্রদর্শনী

সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘দ্য সোল অব জুট’ আন্তর্জাতিক প্রদর্শনী

দেশের পাটকেন্দ্রিক শিল্প, সংস্কৃতি, পর্যটন ও উদ্ভাবনের সমন্বয়ে ঢাকায় আন্তর্জাতিক মানের এক প্রদর্শনী ‘দ্য সোল অব জুট: ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন’ শুরু হতে যাচ্ছে। জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) পিএলসি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় উদ্যোগে এই প্রদর্শনী হবে।

সোমবার (১৭–১৯ নভেম্বর) তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করবেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

১৫ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বস্ত্র মমন্ত্রনালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় লা গ্যালারি, অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে ঢাকা, ২৬ মিরপুর রোড, ধানমন্ডিতে এর উদ্বোধন হবে।

এ বিষয়ে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) জাহিদ হোসেন বলেন, ‘সরকার এ আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী সোনালি আঁশ, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে নতুন দৃষ্টিতে উপস্থাপন করবে। সঙ্গে পাটের কারিগরি কৌশল, সমসাময়িক নকশার সৃজনশীলতা এবং বাংলাদেশের গ্রামীণ জীবনের সমৃদ্ধি সবই নতুনরূপে তুলে ধরবে। দর্শকরা দেখতে পাবেন কীভাবে পাট ঐতিহ্যের ধারক এবং টেকসই ভবিষ্যতের উপাদান হিসেবে বিশ্বে নতুন পরিচিতি পাচ্ছে।’

উল্লেখ্য, এই প্রদর্শনী আয়োজনের সার্বিক সহযোগিতায় আছে অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে ঢাকা। প্রদর্শনীকে মোট ৬টি ভাগ করা হয়েছে- পরিবেশবান্ধব ও দৈনন্দিন ব্যবহারযোগ্য জুট উদ্ভাবন, আধুনিক গৃহ ও কর্মস্থলে জুটের নান্দনিক প্রয়োগ, ফ্যাশন ও নকশায় জুটের বহুমুখী সম্ভাবনা, চিত্রকলা, ভিজ্যুয়াল ও ডেকোরেটিভ আর্টসে জুটের সৃজনশীল উপস্থাপন, শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রে জুটের আধুনিক প্রয়োগ, জুট ও টেকসই পর্যটনের সংযোগ, স্থানীয় অর্থনীতি ও কারুশিল্প উন্নয়ন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin