সোমবার থেকে হামজাদের ম্যাচের টিকিট মিলবে অনলাইনে

সোমবার থেকে হামজাদের ম্যাচের টিকিট মিলবে অনলাইনে

আগামী ৯ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসবে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার এশিয়ান কাপ বাছাইয়ের লড়াই। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে কুইকেট নামের প্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল জানান, সাতটি প্রতিষ্ঠান টিকিটিংয়ের জন্য আগ্রহ প্রকাশ করেছিল। সর্বনিম্ন দর ও সক্ষমতার ভিত্তিতে কুইকেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। একসঙ্গে এক লাখ লগইন লোড নিতে পারবে প্রতিষ্ঠানটি। এমনকি কোনো বিঘ্ন ঘটলে জরিমানা হিসেবে ১০ লাখ টাকা বাফুফেকে প্রদান করবে এমন শর্তও মানতে রাজি হয়েছে তারা।

একজন গ্রাহক সর্বোচ্চ পাঁচটি টিকিট সংগ্রহ করতে পারবেন। গ্যালারির টিকিটের দাম থাকছে আগের মতোই ৪০০ টাকা। তবে এবার ক্লাব, সাবেক ফুটবলার ও ফুটবল সংশ্লিষ্টদের জন্য সংরক্ষিত টিকিটের সংখ্যা নির্ধারণ করবে বাফুফে নির্বাহী কমিটি।

সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন অনুষ্ঠিত ম্যাচে অনলাইন টিকিটিং ও মাঠে দর্শকসেবায় নানা অনিয়ম ছিল। ভোগান্তির সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবারের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাফুফে। আয়োজকরা জানিয়েছেন, এবার ইভেন্ট পার্টনার সামগ্রিক দায়িত্বে থাকবে। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ, পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা নেওয়ার পরিকল্পনাও রয়েছে, যেন নির্বিঘ্নে ম্যাচ আয়োজন করা যায়।

গতবারের ইভেন্ট পার্টনার ছিল হাইভোল্টেজ। তবে এবার ইন্টার স্পিডকে দায়িত্ব দেওয়া হয়েছে। সঙ্গে যুক্ত হচ্ছে স্পন্সরও। বাফুফে জানিয়েছে, এবারের আয়োজনে ফেডারেশন, ইভেন্ট পার্টনার ও স্পন্সর ত্রিপক্ষীয় চুক্তিতে যাবে, যাতে ফেডারেশনও লাভবান হয়।

আজকের ব্রিফিংয়ে কম্পিটিশন কমিটির কার্যপরিধি নিয়ে প্রশ্ন উঠলে সদস্য তাজওয়ার আউয়াল বলেন, “দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচ ব্যবস্থাপনা আমাদের দায়িত্ব। ঘরোয়া প্রতিযোগিতা দেখাশোনা করে সংশ্লিষ্ট কমিটি। ” এ সময় উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান ও বাফুফে নির্বাহী সদস্য গোলাম গাউস।

এআর

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin