সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫

সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাওতলা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বেলায়েত হোসেন (৪৯) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও অন্তত ১৫ যাত্রী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলায়েত দুর্ঘটনাকবলিত বাসটির চালক জানা গেলেও তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের পরিচয়ও জানা যায়নি।

স্থানীয়রা জানান, নাওতলা এলাকায় একটি ট্রাক চাকা পাংচার হওয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ওই সময় ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী জোনাকি পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ট্রাকটি ওভারটেক করে চলে যায়। তখন জোনাকি বাসের পেছনে থাকা একুশে পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসচালক বেলায়েত গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বজরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া এ দুর্ঘটনায় বাসের ৩৩ জন যাত্রীর সবাই কমবেশি আহত হন। এর মধ্যে ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, বাসটি উদ্ধার করে পরবর্তীতে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin