সোনার দাম ভরিতে সাড়ে তিন হাজার টাকা বৃদ্ধির পর কমছে দেড় হাজার

সোনার দাম ভরিতে সাড়ে তিন হাজার টাকা বৃদ্ধির পর কমছে দেড় হাজার

সোনার দাম একলাফে প্রায় সাড়ে তিন হাজার টাকা বৃদ্ধি পাওয়ার এক দিন পর ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমেছে। এতে এখন প্রতি ভরি সোনা ১ লাখ ৮৮ হাজার টাকায় বিক্রি হবে। নতুন দর আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বুধবার রাতে সোনার দাম কমানোর এ ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমার কারণে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

চলতি মাসে ছয় দফায় সোনার দাম বেড়ে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকায় ওঠে। এটি এখন পর্যন্ত দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। তবে আগামীকাল থেকে রেকর্ড দামের চেয়ে প্রায় দেড় হাজার টাকা কমে বিক্রি হবে সোনা। সর্বশেষ আজ সোনার দাম ৩ হাজার ৬৭৫ টাকা বৃদ্ধি পায়।

জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, দেশের বাজারে আগামীকাল থেকে ভালো মানের এক ভরি অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা সোনা কিনতে খরচ করতে হবে ১ লাখ ৮৮ লাখ ১৫২ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৭৯ হাজার ৬০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৩ হাজার ৯৪১ এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ২৭ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হবে।

আজ প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৫ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ২৮ হাজার ৭০১ টাকায় বিক্রি হয়েছে। আগামীকাল থেকে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কমছে ১ হাজার ৪৭০ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৩৯৯ টাকা এবং ১৮ ক্যারেটে ১ হাজার ২০২ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিতে ১ হাজার ২৭ টাকা কমবে।

বিশ্ব অর্থনীতির গতিপ্রকৃতির সঙ্গে সোনার দামের সম্পর্ক রয়েছে। অর্থনীতিতে অনিশ্চয়তা দেখা দিলে সোনার বাজারে মূল্যবৃদ্ধি ঘটে। কারণ, অস্থির সময়ে বিভিন্ন দেশ সোনায় বিনিয়োগ করে। ঐতিহাসিকভাবেও দেখা গেছে, উচ্চ মূল্যস্ফীতির সময়ে সোনার দাম সবচেয়ে বেশি বাড়ে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় অর্থাৎ ২০২০ সালের আগস্টের প্রথম সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৭০ ডলার ছাড়িয়ে গিয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিলের শুরুতে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করলে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়। সোনার দাম হু হু করে বাড়তে থাকে। তখন দর ওঠে আউন্সপ্রতি ৩ হাজার ৪০০ ডলার।

বর্তমানে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ৬০০ ডলার ছাড়িয়ে গেছে। এর নেপথ্য কারণ হচ্ছে ভূরাজনৈতিক উত্তেজনাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিনিয়োগকারীরা উদ্বেগে আছেন। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমাতে পারে, এমন ইঙ্গিতও আছে। এসব কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ছে। স্পট মার্কেটে গতকাল মঙ্গলবার একপর্যায়ে সোনার প্রতি আউন্সের দাম বেড়ে ৩ হাজার ৬৮৬ ডলারে ওঠে।

Comments

0 total

Be the first to comment.

পাঁচ টাকা খরচে আয় এক টাকা Prothomalo | শিল্প

পাঁচ টাকা খরচে আয় এক টাকা

শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের একমাত্র সরকারি কাচ কারখানা উসমানিয়া গ্লাস শিট দুই বছর ধরে বন্ধ। চট্টগ্...

Sep 13, 2025

More from this User

View all posts by admin