সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট সোমবার শুরু

সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট সোমবার শুরু

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই) আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে।

ভূ-রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সৌদি আরবকে বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প বাজার হিসেবে প্রতিষ্ঠা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এ উপলক্ষে ঢাকায় প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বিজনেস সামিটের আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী এই সামিটে সৌদি আরব ও বাংলাদেশের ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি আশরাফলু হক চৌধুরী, সহ-সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ ও পরিচালক উজমা চৌধুরী।

সংবাদ সম্মেলনে এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী জানান, সামিটে দুই দেশের ব্যবসার পণ্য ও সেবার পাশাপাশি দুই দেশে ব্যবসা সম্প্রসারণ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশ ও সৌদি আরবের গবেষকরা প্রবন্ধ উপস্থাপন করবেন। সেমিনারে উভয় দেশের ব্যবসায়ীরা সম্প্রসারণের সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরবেন।

তিনি বলেন, বাংলাদেশের দক্ষ-অদক্ষ জনশক্তির সবচেয়ে বড় বাজার সৌদি আরব। বর্তমানে ৩০ লাখের বেশি বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন কর্মে নিযুক্ত। দেশটিতে বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যাও বাড়ছে। বর্তমানে বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে দক্ষ জনশক্তি সরবরাহে প্রস্তুত—যেমন নার্স, প্যারামেডিক, ল্যাব টেকনিশিয়ান, ডাক্তার, প্রকৌশলী, আইটি বিশেষজ্ঞ, খাদ্য প্রযুক্তিবিদ, হসপিটালিটি সেক্টরের পেশাজীবী, নির্মাণ ও রিয়েল এস্টেট, অর্থ ও ব্যাংকিং খাতের বিশেষজ্ঞ প্রভৃতি সম্ভাব্য সরবরাহের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশেই সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা যৌথ উদ্যোগের মাধ্যমে পেট্রোকেমিক্যাল, ক্রুড অয়েল রিফাইনারি, ইস্পাত, খাদ্যশিল্প, কৃষি রাসায়নিক, সার, টেক্সটাইল, বন্দর ব্যবস্থাপনা, গ্রিন টেকনোলজি, সাইবার সিকিউরিটি, আইটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক প্রযুক্তি, সেমিকন্ডাক্টরসহ নানা খাতে বিনিয়োগ করতে পারে। বিশেষত চট্টগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি বিনিয়োগকারীদের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত শিল্পভূমি তাদের জন্য সুবর্ণ সুযোগ হয়ে উঠবে।

সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নেও বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হওয়ার সুযোগ উন্মোচিত হয়েছে। এসএবিসিসিআই গঠনের মাধ্যমে পরস্পর পরস্পরের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ফলে বাণিজ্য বাড়ানো সম্ভব হবে বলে জানান আশরাফুল হক চৌধুরী।

সৌদি আরব বাংলাদেশের প্রধান শ্রম বাজার। সেখানে ৩৫ লাখের বেশি বাংলাদেশি কাজ করে। কিন্তু তারা সবাই অদক্ষ। দেশ থেকে এই বিপুল সংখ্যক প্রবাসী কাজের সন্ধানে গেলেও দক্ষ শ্রমশক্তি পাঠাতে না পারার কারণে বেশি রেমিট্যান্স আনা যাচ্ছে না। এসএবিসিসিআই কার্যকর করার মধ্য দিয়ে আমরা দক্ষ জনশক্তি কীভাবে পাঠানো যায় মাঠ পর্যায়ে অনুসন্ধান করে তা বের করতে উদ্যোগ নেওয়া হবে বলে জানান এসএবিসিসিআই’র সহ-সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ।

তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা

৬ অক্টোবর বিকেলে সৌদি প্রতিনিধিদল ঢাকায় পৌঁছাবে। রাতে তাদের সৌজন্যে ডিনার আয়োজন করেছে এসএবিসিসিআই।

৭ অক্টোবর বনানীর হোটেল শেরাটনে সকাল ১০টায় শুরু হবে বিজনেস সামিট। সামিটে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

এদিন সন্ধ্যায় ৭টায় সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি  এসএবিসিসিআই’র উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৮ অক্টোবর সামিটের শেষ দিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অতিথিদের সৌজন্যে লাঞ্চ আয়োজন করবেন পররাষ্ট্রসচিব। দুপুর আড়াইটায় হোটেল সোনারগাঁওয়ে এই তিন দিনের সম্ভাবনা ও প্রাপ্তি নিয়ে সমাপনী সংবাদ সম্মেলন করা হবে।

জেডএ/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্ম...

Oct 06, 2025
জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা  Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা 

দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin