সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশ না করার আহ্বান বাংলাদেশ দূতাবাসের

সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশ না করার আহ্বান বাংলাদেশ দূতাবাসের

সৌদি আরবে অনুমোদন ছাড়া কোনও সভা-সমাবেশ আয়োজন বা তাতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বুধবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এ আহ্বান জানায়। এতে বলা হয়, অননুমোদিত সভা-সমাবেশে অংশ নেওয়ার কারণে ইতোমধ্যে কয়েকজন বাংলাদেশিকে সৌদি পুলিশ আটক করেছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসতেরাহা বা হলরুম ভাড়া করে, হোটেল-রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত বাসায় বিভিন্ন সংগঠনের ব্যানারে অনুমোদনহীন সভা-সমাবেশ আয়োজন করা হচ্ছে। এসব আয়োজনে অংশ নেওয়ার অভিযোগে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে কিছু বাংলাদেশিকে আটক করেছে বলে জানা গেছে।

এ অবস্থায় দূতাবাস জানায়, সম্মানিত প্রবাসী বাংলাদেশিদেরকে যথাযথ সৌদি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনও ধরনের সভা-সমাবেশ আয়োজন বা তাতে অংশগ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। একইসঙ্গে সৌদি আরবের আইন, বিধি-বিধান ও স্থানীয় সংস্কৃতি মেনে চলার আহ্বানও জানিয়েছে দূতাবাস।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin