সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

গ্র্যান্ড মুফতি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ৮২ বছর বয়সে রিয়াদে ইন্তেকাল করেছেন।

বুধবার প্রধান উপদেষ্টা তার শোকবার্তায় বলেন, ‘‘শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন উচ্চপদস্থ পণ্ডিত এবং ইসলামী চিন্তাধারার পথপ্রদর্শককে হারিয়েছে।’’

তিনি বলেন, ‘‘ইসলামের সেবায় তার আজীবন নিবেদন এবং তার অমূল্য পাণ্ডিত্যপূর্ণ অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। ইসলামী বিশ্ব তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে।’’

শেখ আব্দুল আজিজ আল-শেখ, যিনি স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার জেনারেল প্রেসিডেন্সির পাশাপাশি মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তার পাণ্ডিত্য এবং নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত ছিলেন।

তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়া কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি এবং ইসলামি শরিয়াতে স্নাতক পাস করেন।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin