সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইটের সম্প্রচার সাময়িক বিঘ্ন ঘটতে পারে

সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইটের সম্প্রচার সাময়িক বিঘ্ন ঘটতে পারে

ঢাকা: সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশন লিমিটেড।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে।

সম্ভাব্য সময়সূচি হলো, ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট মোট ৩ মিনিট, ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট মোট ৯ মিনিট, ১ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট মোট ১২ মিনিট, ২ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট মোট ১৩ মিনিট, ৩ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট মোট ১৩ মিনিট, ৪ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট মোট ১২ মিনিট এবং ৫ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট মোট ১১ মিনিট, ৬ অক্টোবর ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট মোট ৮ মিনিট বিঘ্ন ঘটতে পারে।  

বিএসসিএল ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। বিএসসিএল দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) এর মাধ্যমে বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দিয়ে থাকে।

এমআইএইচ/এসআই 

Comments

0 total

Be the first to comment.

ভিভো ভি৬০ লাইট উন্মোচন Banglanews24 | তথ্যপ্রযুক্তি

ভিভো ভি৬০ লাইট উন্মোচন

ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে গ্রাহকদের জন্য ভিভো নিয়ে এসেছে ভি সিরিজের নতুন সংযোজন ভি৬০ লাইট। থার্ড...

Oct 06, 2025

More from this User

View all posts by admin