শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয় 

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয় 

এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল বাছাইয়ে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। তিমুর লেস্তে ও ব্রুনাইয়ের পর এবার শ্রীলঙ্কাকে বধ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।  ফয়সালের জোড়ায় শ্রীলঙ্কাকে ৫-০ গোলে  উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। 

চীনের চোংকিংয়ে ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বুধবার প্রথমার্ধেই বাংলাদেশ ২ গোলে লিড নেয়। ইকরামুল ২৪ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। ৫ মিনিট পর মানিক ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর গোলের ক্ষুধা আরও বাড়ে বাংলাদেশের। এই অর্ধে এসেছে আরও তিনটি গোল।

ফয়সাল ৬৪ মিনিটে তৃতীয় গোল উপহার দেন। ৯০ মিনিটে বায়েজিদ ও যোগ করা সময়ে ফয়সাল আবারও জাল কাঁপান। 

 

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin