শ্রীমঙ্গলে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

সৃজনশীল বিকাশ ও আত্মপ্রকাশের সুযোগ দেওয়াও সাহিত্য চর্চার একটি মূল উদ্দেশ্য। সাহিত্যিক তার চিন্তা, অনুভূতি ও অভিজ্ঞতা প্রকাশের মাধ্যমে নিজের পরিচয় ও সত্তার বহিঃপ্রকাশ ঘটান।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শ্রীমঙ্গলের কলেজ রোডস্থ উত্তরণ পাঠাগারে সাহিত্যপ্রেমীদের প্রাণবন্ত এই আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

সাহিত্য আড্ডায় শুভসংঘ শ্রীমঙ্গল থানার শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও শ্রীমঙ্গল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো.সাইফুল ইসলাম, হাজী রাসিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আল আমিন, শ্রীমঙ্গল থানার শাখা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মো. তারেক খন্দকার, এম এ রকিব।  

এ ছাড়া সাহিত্য আড্ডায় অংশ নেন সাংবাদিক ও কবি সালাহ্ উদ্দিন ইবনে শিহাব, নিয়ামুল হক তরফদার, তপন বৈদ্য, মোশাহিদ আলম, মোহাম্মদ সবুজ আহমদ প্রমুখ।

আড্ডায় সাহিত্যের সামাজিক প্রভাব, সমকালীন প্রেক্ষাপটে তার ভূমিকা ও তরুণদের সাহিত্যবোধ—এই বিষয়গুলো ঘিরে চলে প্রাণবন্ত আলোচনা। বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও শ্রীমঙ্গল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, সাহিত্য চর্চা মানসিক বিকাশ ঘটায় এবং সৃজনশীলতাকে উজ্জীবিত করে।

মেধা ও মনন চর্চার বিকাশে বসুন্ধরা শুভসংঘের এই সাহিত্য আড্ডা যেন নিয়মিত হয় এবং শুভসংঘের পক্ষ থেকে সাহিত্য চর্চায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে যাতে উদ্বুদ্ধ করা হয়।

আড্ডায় অংশগ্রহণকারীরা জানান, সাহিত্য মানুষকে সচেতন করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় এবং সমাজকে বদলে দেওয়ার শক্তি জোগায়। অনুষ্ঠান শেষে শুভসংঘের উপদেষ্টা ও শ্রীমঙ্গল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলাম উত্তরণ পাঠাগারের পক্ষ থেকে নিয়মিত সাহিত্য পাঠের জন্য পাঠকের হাতে বই তুলে দেন।  

এসআই  

Comments

0 total

Be the first to comment.

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin